বছর শেষে নতুন খবর দিলেন মিষ্টি জান্নাত

আরটিভি নিউজ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৮ পিএম


বছর শেষে নতুন খবর দিলেন মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানকে জড়িয়ে নানা মন্তব্য করে বেশ আলোচনায় থাকেন এই নায়িকা। তবে এবার নতুন খবর দিলেন তিনি। বলিউড সিনেমাতে দেখা যাবে মিষ্টি জান্নাতকে।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজেই এ তথ্য জানান। 

539426400_18089568379745390_5415609957979497020_n

 

গণমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, আমি মোট চারটি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের দুই তারিখ থেকে আবারও শুটিং শুরু হবে। আমি কোনো সিনেমার নাম বলব না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।

আরও পড়ুন

এ অভিনেত্রী আরও বলেন, নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটি কাজ আসছে। সেটা হলো, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।

604261326_18101722405745390_8948804907909719100_n

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টির। এরপর থেকে নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে। অভিনয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।

আরটিভি/এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission